চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

ইজাব টিভি ডেস্ক : আইনজীবী আলিফ হত্যা, পুলিশি কাজে বাধা ও আদালত চত্বরে ভাঙচুরসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এর আগে ৩ জুন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম ওই আবেদনের ওপর শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দেন।