ছারছীনা দরবারের গদ্দীনশীন পীর সাহেব এর সাথে ড. মিজানুর রহমান আজহারির সাক্ষাত

ইজাব টিভি বিশেষ সংবাদাতা : আজ সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুফতী আবু নছর নেছারুদ্দিন আহমাদ হোসাইন (মা. জি.) এর সাথে জননন্দিত ইসলামিক স্কলার শায়েখ ড. মিজানুর রহমান আজহারি একান্ত সাক্ষাতে মিলিত হয়েছেন ।

বেশ কিছু দাওয়াতী প্রোগামে ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আবু নছর নেছারুদ্দিন আহমাদ হোসাইন (মা. জি.) মালয়েশিয়াতে অবস্থান করেছেন। এরই ধারাবাহিকতায় আজ কুয়ালালামপুরে পীর সাহেবের সাথে ড. মিজানুর রহমান আজহারি একান্ত সাক্ষাত ও ভোজে মিলিত হন । দেশ, ইসলাম, মানবতার কল্যানে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে মতামত পেশ করেন হযরত পীর সাহেব হুজুর এবং শায়েখ আজহারি সাহেব।

এ সময় সাথে ছিলে পীর সাহেব হুজুর এর সাহেব জাদা, ছারছীনা দারুসসুননাত আলিয়া মাদ্রাসার মোহাদ্দিস হাফেজ মাওঃ বোরহান উদ্দিন, মালয়েশিয়ায় প্রবাসী, সোস্যাল এক্টিবিষ্ট, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ড. ফয়জুল হক প্রমুখ।

এ সময় ড. ফয়জুল হক মহান রাব্বুল আলাআমিন এর কাছে সকল হকপন্থী পীর মাশায়েখ ও ইসলামিক স্কলারদেরকে দেশ ও বিদেশে ইসলামের মহান মহিমা পৌঁছে দেওয়ার তাওফিক কামনা করেন।