
ইজাব টিভি ডেস্ক: পদ্মা সেতু উদ্বোধনের ৩ বছর পূর্তি বুধবার। গত ৩ বছরে সেতু হয়ে প্রমত্তা পদ্মা পারি দিয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে মোট ২ হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার টাকা।
পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সেতুতে প্রতি বছরই বেড়েছে যানবাহন পারাপারের সংখ্যা। পর্যায়ক্রমে বেড়েছে টোল আদায়ও। এর মধ্যে উদ্বোধনের প্রথম বছর ২০২২-২৩ সালে মোট পারি দিয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন, টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭শ টাকা। পরের বছর ২০২৩-২৪ সালে পারি দেওয়া যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি, আয় হয় ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা। সর্বশেষ ২০২৪ সালের জুন থেকে ২৫ সালের জুন পর্যন্ত পারি দিয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন, টোল আদায়ের পরিমাণ ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।
