ফজিলাতুন্নেছা হলেও সাদিকের কাছে হার মানলেন ছাত্রদলের আবিদ

ইজাব টিভি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিপুল ভোটে এগিয়ে আছেন। এছাড়া শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে।

এর মধ্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও সাদিক কায়েমের কাছে হার মানলেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান। এই হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৭৪২ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম পেয়েছেন ২২৭ ভোট। এছাড়া কাদের ৬৪, উমামা ২২৩, শামীম ৩৩৭ ভোট পেয়েছেন।

জিএস পদে আরাফাত ৩৫৮, ফরহাদ ৫৯৫, হামীম ২২৯, বাকের ৯৩ও মেঘ পেয়েছেন ৩১২ ভোট। এছাড়া এজিএস পদে মহিউদ্দিন খান ৬৩৩, মায়েদ ২৩৭, তাহমীদ ২০৯, আশরেফা ৬২ এবং জুবেল ৯৩ ভোট পেয়েছেন।