স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের নতুন অফিস উদ্বোধন

এ, এইচ, এম, এনমুল হক মনি : ঢাকা সামাদনগর স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ও অনুপ্রেরণামূলক আয়োজনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীমান্তিকের নির্বাহী পরিচালক ও স্বপ্নের যাত্রা প্রাঃ লিঃ-এর প্রধান উপদেষ্টা কাজী মোকসেদুর রহমান। তিনি বলেন, “নতুন সম্ভাবনা অন্বেষণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সফলতার মূল চাবিকাঠি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুস আলী মৃধা, কনসালটেন্ট, ইউপিএইচসিএসডিপি-২ (পিএমইউ) এবং মোঃ আলতাফ হোসেন, প্রকল্প ব্যবস্থাপক, সীমান্তিক (পিএ-১, ঢাকা)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোহাম্মদুল্লাহ আল মামুন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা ও কো-চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মানযুর এবং সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান সরকার।

পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেষে চেয়ারম্যান সকল অতিথি ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।